নয়াদিল্লি: উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টি, মৃত্যু ৪৫ জনের, আহত বহু। কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা। গাছ উপড়ে, দেওয়াল ধসে এবং বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানা গিয়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে শুধুমাত্র প্রয়াগরাজেই মৃত্যু ১৭ জনের। ফতেহ্পুরে ৯ জন এবং ভদোহীতে ৬ জনের মৃত্যু হয়েছে। বদায়ুঁতে ৫ জন, প্রতাপগড়ে ৫ জন ও হরদোইয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের ধ্বংসলীলায় উত্তরপ্রদেশের নানা প্রান্তে রেল পরিষেবা ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে বলে খবর।
আরও পড়ুন, ” এর আগে বেরনো যাবে না”, এবার সরকারি অফিসে হাজিরা নিয়েও কড়াকড়ি মুখ্যমন্ত্রীর
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)