Last Updated:
অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়ার পর থালাপথি বিজয়ের বোনকে তাঁর চেন্নাইয়ের বাড়ির বাইরে সংবাদমাধ্যমের সামনে দেখা যায়, যেখানে তিনি তাঁর দাদাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন যে তিনি গর্বিত।
চেন্নাই: সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপথি বিজয়ের জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জেনেলিয়া ডি’সুজা। থালাপথি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই দুই অভিনেতা ২০০৫ সালের ‘সচিন’ এবং ২০১১ সালের ছবি ‘ভেলায়ুধম’-এ একসঙ্গে কাজ করেছেন। জেনেলিয়া বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেছেন যে, বিজয় তামিলনাড়ুর জনগণের বিজয়ের প্রতীক। থালাপথির বোন কীর্তনা, দাদার জয়ে আনন্দ প্রকাশ করেছেন। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এএনআই-এর খবর অনুযায়ী, অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়ার পর থালাপথি বিজয়ের বোনকে তাঁর চেন্নাইয়ের বাড়ির বাইরে সংবাদমাধ্যমের সামনে দেখা যায়, যেখানে তিনি তাঁর দাদাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন যে তিনি গর্বিত। তিনি বলেন, “আমরা খুব খুশি। সবাইকে ধন্যবাদ। আমরা খুব আনন্দিত এবং গর্বিত।”
একদিকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জেনেলিয়া দেশমুখ বলেছেন, “আমি মনে করি এটা অসাধারণ। তাঁর এই বিজয় তামিলনাড়ুর জনগণের বিজয়, এবং আমি নিশ্চিত যে তিনি তাঁদের প্রত্যাশা পূরণ করবেন।” জেনেলিয়ার আগে থেকেই থালাপথি বহু তারকার সমর্থন পেয়েছেন। কমল হাসান, বিশাল, খুশবু সুন্দর এবং ইন্দ্রজা শঙ্করও এই অভিনেতা-রাজনীতিবিদ এবং টিভিকে প্রধানকে অভিনন্দন জানিয়েছেন।
তরুণ তুর্কি থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ করেছেন ইতিমধ্যে। ২০২৪ সালে তিনি তামিলনাড়ু ভেট্টি কাজাগাম দল গঠন করেন। তার মাত্র দু-বছরেই তামিলনাড়ুর ‘রাজা’ হিসেবে আবির্ভূত হলেন এই তরুণ নেতা। স্বয়ং স্ট্যালিন নিজের নির্বাচনী এলাকা থেকেই নির্বাচনে হেরেছেন। বিজয়ের দল ১০৮টি আসন জিতেছে। কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএল-এর কাছ থেকে সমর্থনপত্র পাওয়ার পরপরই বিজয় লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় সাত দশকে তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথমবার ডিএমকে ও এআইএডিএমকে ছাড়া কোনও সরকার ক্ষমতায় এল।
Kolkata,West Bengal
May 10, 2026 12:37 PM IST
