Last Updated:
Viral Video : ওড়িশার এক আদিবাসী ব্যক্তি তাঁর মৃত বোনের দেহাবশেষ ব্যাংকে নিয়ে যাওয়ার একদিন পর প্রশাসনের হস্তক্ষেপে তাঁর বোনের অ্যাকাউন্ট থেকে ১৯,৪০২ টাকা পান।
ভুবনেশ্বর : ওড়িশার ৫৯ বছর বয়সী আদিবাসী ব্যক্তি বোনের কঙ্কাল নিয়ে হাজির হন ব্যাঙ্কে! ১৯,৩০০ টাকা ছিল তাঁর বোনের অ্যাকাউন্টে। কিন্তু ব্যাঙ্ক উপযুক্ত প্রমাণ ছাড়া সেই আমানত তুলতে দিচ্ছিল না। সঞ্চয় তুলতে না পেরে শেষ পর্যন্ত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাঙ্কে হাজির হন সেই ব্যক্তি। অবশেষে ব্যাঙ্কের পক্ষ থেকে ১৯,৪০২ (সুদসহ) টাকা তাঁকে দেওয়া হয়।
একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে জিতু মুন্ডাকে সোমবার ব্যাঙ্কের বাইরে তাঁর বোন কালারার কঙ্কাল নিয়ে বসে থাকতে দেখা যায়। তিনি দাবি করেন, ব্যাঙ্কের কর্তারা বারবার তাঁর বোনের সঞ্চয় তোলার অনুরোধ প্রত্যাখ্যান করায় বাধ্য হয়েই তিনি কঙ্কাল খুঁড়ে সেটি নিয়ে যান।
টাকা পাওয়ার পর জিতু জানান, তিনি খুশি। তিনি আরও বলেন, তাঁর বোনের সঞ্চয়ের অর্থ চার ভাইবোনের মধ্যে ভাগ করে দেওয়া হবে এদিকে ব্যঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, জিতু মুণ্ডা মদ্যপ ছিলেন।
ব্যাঙ্ক নিজেদের এক্স হ্যান্ডেলে জানায়, ‘এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। মানুষের মনে ধারণা তৈরি হয় মিস্টার মুণ্ডা তাঁর মৃত বোনের কঙ্কাল নিয়ে এসেছিলেন, কারণ ব্যাঙ্ক সেটি দেখতে চেয়েছিল! এই তথ্য মিথ্যে।’
জিতু কেওনঝড়ের দাইনালি গ্রামের বাসিন্দা। দু’দিন আগে হঠাৎই গ্রামীণ ব্যাঙ্কে এসেছিলেন নিজের বোনের কঙ্কাল কাঁধে করে নিয়ে। দাবি তোলেন বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিতে হবে। বোন যে মৃত সেটি প্রমাণ করতেই তাঁর এই পদক্ষেপ। জিতুর বোনের একটি অ্যাকাউন্ট ছিল ওই ব্যাঙ্কের মল্লিপাসি শাখায়। মাস দুয়েক আগে তিনি মারা যান। তাঁর স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা গিয়েছিলেন। তাই জিতু ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে চান। তখন ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে জানান, যাঁর অ্যাকাউন্ট তাঁকে আসতে হবে অথবা বৈধ নথি জমা দিতে হবে।
Kolkata,West Bengal
