Last Updated:
Viral Video: অগভীর সুইমিং পুলে মাথা আগে দিয়ে ঝাঁপ, মর্মান্তিক মৃত্যু ২৫ বছরের পর্যটকের! ভাইরাল ভিডিও…
সিন্ধুদুর্গ: মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভনের একটি জনপ্রিয় রিসর্টে সুইমিং পুলে ঝাঁপ দিতে গিয়ে ২৫ বছর বয়সি এক পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ঘটনার কয়েকদিন পর সেই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত ২০ জুন। মৃত যুবকের নাম শ্রেণিক মিলিন্দ তাকলে। তিনি কোলহাপুর জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রেণিক তাঁর নয়জন বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে মালভনে গিয়েছিলেন এবং একটি রিসর্টে উঠেছিলেন। ঘটনার সময় কয়েকজন বন্ধু ঘরে ছিলেন, আর বাকিরা সুইমিং পুলে স্নান করছিলেন।
অভিযোগ, দুপুরের দিকে শ্রেণিক প্রায় ৮ থেকে ১০ ফুট উঁচু স্থান থেকে শিশুদের জন্য নির্ধারিত সুইমিং পুলের অংশে ঝাঁপ দেন। ওই অংশের জলের গভীরতা ছিল মাত্র প্রায় চার ফুট। ফলে জোরে পুলের তলায় মাথা আঘাত করে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থল থেকেই তাঁকে দ্রুত একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
A tragic de@th occurred of a 25-year-old youth who jumped from a height into the swimming pool at a resort in Vayri (Tal. Malvan). The video of this accident is going viral on social media. pic.twitter.com/7uPHFx1nlq
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 27, 2026
ঘটনার খবর পেয়ে ওই রাতেই শ্রেণিকের বাবা-সহ পরিবারের সদস্যরা মালভনে পৌঁছন। পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। ‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাইরালও হয়েছে মুহূর্তে। ইতিমধ্যে প্রায় ২৩ লক্ষ বার ভিডিওটি দেখে ফেলা হয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
Kolkata,West Bengal
Jun 28, 2026 11:15 PM IST
