কলকাতার ১১ বিধানসভা কেন্দ্রের গণনা হবে পাঁচটি কেন্দ্রে। কলকাতা পোর্ট কেন্দ্রের গণনা হবে সেন্ট থমাস বয়েজ স্কুলে। রাজ্যের সর্বাধিক হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। রাসবিহারী কেন্দ্রের গণনা হবে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, বালিগঞ্জ কেন্দ্রের গণনা হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে। চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের গণনা চলবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে ভাঙড় সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ, আলিপুর জাজেস কোর্টের বিহারীলাল কলেজে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এবং কসবা বিধানসভা আসনের গণনা হবে। আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে হবে মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর এবং টালিগঞ্জের।
হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলে গণনা হবে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য কেন্দ্রের। অন্যদিকে, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল কেন্দ্রের গণনা হবে শিবপুরের আইআইইএসটি ক্যাম্পাসের আইটিআই বিল্ডিংয়ে। পাঁচলা কেন্দ্রের গণনা হবে হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে। ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনের উলুবেড়িয়া ক্যাম্পাসে গণনা চলবে উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর কেন্দ্রের। হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে হবে ডোমজুড় কেন্দ্রের কাউন্টিং।
হুগলির হাইভোল্টেজ কেন্দ্র উত্তরপাড়ার গণনা হবে শ্রীরামপুর কলেজে। পাশাপাশি শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া কেন্দ্রে গণনা হবে এই কলেজেই। সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর এবং চন্দননগর কেন্দ্রের গণনা হবে চন্দননগর গভর্নমেন্ট কলেজ অ্যান্ড কানাইলাল বিদ্যামন্দির ক্যাম্পাসে। হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজিতে হবে চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, ধনেখালি কেন্দ্রের গণনা। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউটে হবে সপ্তগ্রামের গণনা। আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে চলবে পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল কেন্দ্রের গণনা।
পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, চণ্ডীপুর এবং নন্দকুমার কেন্দ্রের গণনা হবে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর ওম্যান-এ। হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড হাই স্কুলে হবে মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম কেন্দ্রের গণনা। এগরা যে এল হাই স্কুলে হবে পটাশপুর, ভগবানপুর, এগরা কেন্দ্রের গণনা। কাঁথির পিকে কলেজে হবে কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, রামনগর কেন্দ্রের গণনা।
পশ্চিম মেদিনীপুরের ১৫ কেন্দ্রে আগামিকাল ৪ মে গণনা। খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে চলবে কেশিয়ারি, খড়গপুর সদর, সবং, পিংলা, খড়গপুর কেন্দ্রের গণনা। মেদিনীপুর কলেজ এবং কলিজিয়েট স্কুলে হবে দাঁতন, নারায়ণগড়, ডেবরা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর কেন্দ্রের গণনা। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে হবে দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা কেন্দ্রের গণনা। ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রে বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামের গণনা হবে রানি ইন্দিরাদেবী গভর্নমেন্ট গার্লস কলেজে।
জেলা অনুযায়ী হিসাব…আলিপুরদুয়ারে ১, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, কোচবিহারে ৫, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, হুগলিতে ৫, হাওড়ায় ৪, জলপাইগুড়িতে ২, ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, কলকাতায় ৫ (উত্তরে ১, দক্ষিণে ৪), মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র থাকছে।