Last Updated:
WB HS Result 2026: পশ্চিম বর্ধমান জেলা থেকে অভিমন্যুই প্রথম দশের তালিকায় নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। তার এই সাফল্যে খুশির হাওয়া হর্ষবর্ধন অ্যাভিনিউয়ের ডিভিসি আবাসন থেকে শুরু করে স্কুল চত্বরে। অভিমুন্য চায় একজন চিকিৎসক হতে।
বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায়, পশ্চিম বর্ধমান জেলা থেকে অভিমন্যুই প্রথম দশের তালিকায় নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। তার এই সাফল্যে খুশির হাওয়া হর্ষবর্ধন অ্যাভিনিউয়ের ডিভিসি আবাসন থেকে শুরু করে স্কুল চত্বরে। অভিমন্যুর বাবা জয়প্রকাশ সিং দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্মী। ছোট থেকেই পড়াশোনায় তুখোড় অভিমন্যু দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পুরুলিয়ার রামকৃষ্ণ বিদ্যাপীঠে।
স্কুলের প্রিয় ছাত্রের এমন কৃতিত্বে গর্বিত ভিড়িঙ্গি টিএন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। ষষ্ঠ শ্রেণীতে পড়া ছোট বোন আন্তরিকাও দাদার এই সাফল্যে উচ্ছ্বসিত। ইংরেজি ও গণিত বিষয়ে গৃহশিক্ষকের সাহায্য নিলেও, মূলত নিজের পরিশ্রম এবং একাগ্রতাকেই সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছেন অভিমন্যু। আগামীদিনে নজর দিতে যান নিজের স্বপ্ন পূরণের দিকে।
Durgapur,Barddhaman,West Bengal
WB HS Result 2026: নিটের প্রস্তুতির ফাঁকেই বাজিমাত, ৪৮৮ পেয়ে উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় দুর্গাপুরের অভিমন্যু! চোখে বড় চিকিৎসা হওয়ার স্বপ্ন
