Last Updated:
Weather Update: আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, একদিকে যেমন বৃষ্টি জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, তেমনভাবেই বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে। আকাশে মেঘের লুকোচুরি চলছে। পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আসালসোল, পশ্চিম বর্ধমান: আসানসোল থেকে দুর্গাপুর, গত কয়েক দিন ধরে কার্যত অগ্নিগর্ভ গোটা শিল্পাঞ্চল। একদিকে চড়চড় করে চড়তে থাকা পারদ, আর অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের জেরে তৈরি হওয়া প্রবল আর্দ্রতাজনিত অস্বস্তি। সবমিলিয়ে হাঁসফাঁস অবস্থা জেলার বাসিন্দাদের। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, একদিকে যেমন বৃষ্টি জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, তেমনভাবেই বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে। আকাশে মেঘরোধের লুকোচুরি চলছে।
তবে এই চরম অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই সাধারণ মানুষের জন্য বড় এবং স্বস্তির আপডেট শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ইতিমধ্যেই বঙ্গোপসাগরের আরও কিছু অংশে প্রবেশ করেছে। একই সঙ্গে উত্তর-পূর্ব বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকার ওপর অবস্থান করছে।
সেই কারণে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা এই আর্দ্র বাতাস এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরেই এবার আবহাওয়ার ভোলবদল হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অত্যাধিকভাবে বেড়ে যাওয়ার কারণেই এই তীব্র অস্বস্তির সম্মুখীন হচ্ছেন মানুষ। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এই দুই দিন পশ্চিম বর্ধমান সহ আশপাশের জেলাগুলিতেও এই পরিস্থিতি থাকবে। আপাতত এই বৃষ্টি শিল্পাঞ্চলবাসীকে চরম দহনজ্বালা থেকে কিছুটা মুক্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে।
Asansol,Barddhaman,West Bengal
May 19, 2026 11:31 AM IST
Weather Update: চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে ভরপুর আর্দ্রতা, চরম অস্বস্তিতে ছটফট করছে আমজনতা! কবে মিলবে মুক্তি? বড় আপডেট দিল হাওয়া অফিস
