পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাধারণত পর্যটকরা সুন্দরবনে এসে কলস, বণি, সজনেখালি ঘুরতে যান। কিন্তু তার বাইরেও প্রকৃতিকে জানতে ঘুরতে পারেন সুন্দরবনের চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি এলাকায়। কিছুদিন পর এখানে যেতে পারবেন না আপনি, সেজন্য তাড়াতাড়ি ঘুরে আসুন অফবীট সুন্দরবন থেকে।
