Last Updated:
West Bardhaman News: দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। লাইনে দাঁড়িয়েও শেষ মুহূর্তে প্রতিষেধক মেলেনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগী ও রোগীর আত্মীয়রা। ক্ষোভের পারদ এতটাই বেড়ে যায় যে ক্ষুব্ধ মানুষজন হাসপাতালের মূল প্রবেশদ্বার আটকে দিয়ে বিক্ষোভ অবরোধ শুরু করেন।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: জরুরি প্রতিষেধক না পাওয়ার অভিযোগে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠেছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। লাইনে দাঁড়িয়েও শেষ মুহূর্তে প্রতিষেধক মেলেনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগী ও রোগীর আত্মীয়রা। ক্ষোভের পারদ এতটাই বেড়ে যায় যে ক্ষুব্ধ মানুষজন হাসপাতালের মূল প্রবেশদ্বার আটকে দিয়ে বিক্ষোভ অবরোধ শুরু করেন।
ঘটনার জেরে হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। অবরোধকারীদের মূল অভিযোগ, নিয়মমাফিক ভ্যাকসিনের পরবর্তী ডোজ নেওয়ার নির্দিষ্ট দিনে দূর-দূরান্ত থেকে রোগীরা হাসপাতালে এলেও কাউন্টার থেকে সরাসরি ভ্যাকসিন নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানিয়েছেন, ওপর মহল থেকে ভ্যাকসিনের সরকারি সরবরাহ সাময়িকভাবে কিছুটা অনিয়মিত হয়ে পড়ার কারণেই এই সংকটের সৃষ্টি হয়েছিল। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ইতিমধ্যেই বিকল্প উপায়ে জরুরি ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার থেকেই হাসপাতালের ভ্যাকসিন কাউন্টারের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
Durgapur,Barddhaman,West Bengal
May 19, 2026 10:59 AM IST
West Bardhaman News: ভ্যাকসিনের আকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে, নির্ধারিত ডোজ না পেয়ে তুমুল বিক্ষোভ রোগীদের! বিকল্প উপায়ে হল ব্যবস্থা
