একতার শো-গুলির খলনায়কেরা নায়কদের চেয়ে কোনও অংশে কম জনপ্রিয় ছিলেন না। ‘কসৌটি জিন্দেগি কে’-র কমলিকাকে কে ভুলতে পারে? অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া অভিনীত এই খল চরিত্রটি ভারতীয় পপ সংস্কৃতির এক প্রধান আইকন হয়ে উঠেছিল। কমলিকার নাটকীয় প্রবেশ, তার স্টাইলিশ সাজ, অদ্ভুত টিপ, এবং ‘নিকা…’ গানের আবহ সঙ্গীত আজও মানুষের মনে এতটাই তাজা যে, যখনই খলনায়কদের কথা ওঠে, কমলিকার নামই সবার আগে মনে আসে। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম@একতারকাপুর)
