Last Updated:
আরবানার মতো বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়ে তাঁর একটি মন্তব্যে তৈরি হয়েছিল বিরাট বিতর্ক৷ কেন এই কথাগুলো বলেছিলেন অত্যন্ত যুক্তিবাদী অভিনেত্রী? সেই কথাই বললেন৷
কলকাতা: দিদি নম্বর ১ ছাড়াRর পর তাঁর নানা কথায় বিতর্ক তৈরি হয়েছিল৷ জি বাংলার জনপ্রিয় শো থেকে ২ দিনের মধ্যে রচনাকে সরিয়ে দেওয়া হয় এবং তাই নিয়ে তিনি চ্যানেল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন৷ যদিও এরপর আরবানায় থাকা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য চূড়ান্ত ভাইরাল হয় এবং বিতর্কে তৈরি করে৷ রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে৷ কী সেই যোগ্যতা, কীসের মাপকাঠিতে আরবানায় থাকা যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ তাঁর বহু সতীর্থই খোলাখুলি সেই প্রশ্ন রাখেন তাঁর সামনে৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর কাদা ছোড়াছুড়ি হয়৷ সেই সময় মাথা শান্ত রেখে অভিনেত্রী কোনও কথার উত্তর দেননি৷ এতদিন পর এই নিয়ে মুখ খুললেন রচনা৷ তিনি জানিয়ে দিলেন কেন আরবানা থাকার প্রসঙ্গ তিনি তুলেছিলেন৷
