কলকাতা: রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়কের পার্টি অফিসে বর্তমান বিধায়ক। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। বাগুইআটিতে অদিতি মুন্সির পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী। ইট দিয়ে ভেঙে ফেলা হয় পার্টি অফিসের তালা। অদিতি মুন্সির পার্টি অফিস থেকে উদ্ধার ত্রিপল, শাড়ি, ছাতা। উদ্ধার ভোট সংক্রান্ত নথিপত্রও।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের প্রায় ৫০ হাজার ত্রিপল। শুক্রবার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়া মোড় তৃণমূল নেতা রাজু বাগ তাঁর ভাই বিজু বাগের বাড়ির তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ভোটের ফল প্রকাশের পর থেকেই পলাতক ওই দুই তৃণমূল নেতা। বিপুল পরিমাণ ত্রাণ মজুতের খবর পেয়ে ঘটনাস্থলে যান পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ বাসিন্দারা।
তবে দিকে দিকে ত্রাণ-দুর্নীতি, বিক্ষোভ ও ধরপাকড়ের আবহে অন্য ছবি দেখা যায় সম্প্রতি বসিরহাটে। পুলিশকে চিঠি দিয়ে তাঁর বাড়িতে মজুত থাকা বিপুল সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠান বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। নিজের হেফাজতে থাকা সরকারি ত্রাণ সামগ্রী ফেরত দিতে উদ্যোগী হয়েছেন বারাসাতের প্রাক্তন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও।সরকারি ত্রাণ দুর্নীতির তদন্তে জেলায় জেলায় চলছে পুলিশের অভিযান।
এই আবহে চাপের মুখে, পুলিশকে চিঠি দিয়ে,বাড়ির গুদামে মজুত বিপুল সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠালেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ৩১ মে বসিরহাট পুলিশ জেলার IC-কে চিঠি দিয়ে তাঁর বাড়ির গোডাউনে মজুত থাকা ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই আবেদনে সাড়া দিয়ে, সোমবার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল পুলিশ। উদ্ধার করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল সহ বিভিন্ন রকম পোশাক।
বারাসাতের প্রাক্তন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন,কিছু ত্রিপল আছে। বর্ষা আসছে। মানুষের কাজে লাগবে। কিছু মোটা কাপড়ও আছে। আমি চাই, এখন রানিং যে, সিটিং MLA আছেন, শঙ্কর চ্যাটার্জি, তিনি যদি নিয়ে নেন, খুব ভাল হয়। এটা আমি তার কাছেই অ্যাপিল করছি। আমি তাঁকে ফোনও করেছি। ও ধরেনি। ওর সেক্রেটারিকে বলা হয়েছে। যদি উনি না নিতে পারেন, তাহলে আমি DM-কে দিয়ে দেব।’
TMC News: শীতলকুচিতে চাপের মুখে ‘কাটমানি’র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত