কলকাতা: অনুপ্রবেশকারীদের থাকার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। বেআইনিভাবে বসবাসকারী বিদেশিদের রাখার জন্যও হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। ‘যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গাদের জেল থেকে ছাড়া হয়েছে তাদের সেখানে রাখা হবে।’