প্রসঙ্গত, এদিন জনকল্যাণ শিবির নিয়ে মানুষের রাজ্য ব্যাপী আগ্রহের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চারদিনের শিবির থেকে ভিসিটর্স রেজিস্ট্রার হয়েছে মোট ৫৮ লক্ষ, ১৭ হাজার ১৯ জন। বিভিন্ন রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প সম্পর্কে অনুসন্ধান করেছেন ৭০ লক্ষ ৮১ হাজার ১৭৭ জন। অন্নপূর্ণা, আয়ুষ্মান-সহ মোট চারটে প্রকল্পে মূলত আবেদন জমা দেওয়া, নথি পত্র দেখা, ভেরিফিকেশন ও আনুষাঙ্গিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।
