উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের কিছু অংশ সমাজবিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে। ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন ও সম্পত্তির উপর গুরুতর হুমকির সৃষ্টি হচ্ছে। এগুলির উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর ও অপর্যাপ্ত। আইনের ফাঁক গলে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সমাজবিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে শুধু শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার, উল্লেখ বিলে।
রাজ্য সরকারের তরফে এই বিল আনা হচ্ছে। সোমবার এই বিল পেশ করা হবে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সমাজবিরোধীদের কী সংজ্ঞা হবে, এতদিন তা নির্দিষ্ট ছিল না। সমাজবিরোধী কাদের বলা হবে, নতুন বিলে তার উল্লেখ করা হয়েছে। সংজ্ঞা নির্ধারিত হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে, যাঁরা তোলাবাজি করবে, জোর করে টাকা আদায় করবে, এই সমস্ত বিষয়কে ‘গুন্ডা’ বলে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন বিলে। এই বিল কার্যকার হলে শুধুমাত্র ফৌজদারি আইনেই যে অপরাধীরা শাস্তি পাবেন, তা নয়। প্রয়োজনে সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। অর্থাৎ একজন গুন্ডা হিসেবে চিহ্নিত হলে, আইনের চোখে তার কার্যকলাপ সমাজবিরোধী হিসেবে চিহ্নিত হলে, সরকার ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে, যাদের থেকে ওই ব্যক্তি জোর করে ওইসব সম্পত্তি আদায় করেছে, তাদের ফিরিয়ে দিতে পারবে।
এছাড়াও তৈরি হবে একটি ‘দাবি কমিশন’। এখানে কোনও মানুষ তাঁর অভিযোগ জানাতে পারবেন। ধরা যাক, কারও বাড়ি জবরদখল হয়েছে। সেক্ষেত্রে যাঁরা বাড়ি দখল হয়েছে তিনি এই ‘দাবি কমিশন’- এ অভিযোগ জানাতে পারবেন। কমিশন অভিযোগ খতিয়ে দেখবে। তারপর তাদের মনে হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার।
সোমবার বিধানসভায় পেশ হতে পারে জোড়া গুরুত্বপূর্ণ বিল। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। সোমবার পেশ হবে ‘পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬’। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চান মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। বিধানসভায় BA কমিটির বৈঠক, বিল নিয়ে আলোচনা। উত্তরাখণ্ড, গুজরাত, অসমের পর অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে পশ্চিমবঙ্গও।
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত