কলকাতা: একটি সমাজসেবামূলক উদ্যোগে অংশগ্রহণ করতে প্রকাশ্যে এসেছিলেন তিনি, সেখান থেকেি শুরু হয় গুঞ্জন। সাদা টি শার্টে, সুস্পষ্ট হয় নায়িকার বেবিবাম্প। সেখান থেকেই ছড়িয়ে পড়ে সুখবর, মা হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। ২০২৫ সালের ১ ডিসেম্বর, চিত্রপরিচালক রাজ নিধিমরু (Raj Nidimoru)-র সঙ্গে বিবাহ করেন সামান্থা। তার আগে থেকেই অবশ্য তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য একেবারেই রাখঢাক করতে চাননি সামান্থা ও রাজ। ২০২৫-এর একেবারে শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে বিশাল আয়োজন নয়, খুব সাদামাঠা ভাবেই নতুন জীবন শুরু করেন রাজ ও সামান্থা। আর এবার, তাঁদের জীবনের নতুন ইনিংস শুরু হতে চলেছে। বাবা-মা হতে চলেছেন রাজ আর সামান্থা।
প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন সামান্থা
ওই অনুষ্ঠানে সামান্থার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসলেও, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সামান্থা। তবে এবার, সোশ্যাল মিডিয়ায় প্রথমবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন সামান্থা। সেখানে দেখা যাচ্ছে, শুয়ে রয়েছেন সামান্থা, তাঁর মুখ দেখা না গেলেও, স্পষ্ট তাঁর বেবিবাম্প। বোঝা যাচ্ছে, তিনি একটি জিমে শুয়ে রয়েছেন। সেখানে সামান্থা লিখেছেন, সন্তান জন্ম দেওয়ার পরেই আবার তাঁর দেখা হবে ‘সিক্স-প্যাক’-এর সঙ্গে। অর্থাৎ, সন্তান জন্ম দেওয়ার পরেই ফের নিয়মিত শরীরচর্চা শুরু করবেন তিনি। সামান্থা ফিটনেস ফ্রিক, নিয়মিত শরীরচর্চা করতেই অভ্যস্থ তিনি। তবে সন্তান জন্ম দেওয়ার আগে, কিছুটা সাবধানতা অবলম্বন করতে চান সামান্থা। সন্তান পৃথিবীতে আসার পরেই তিনি আবার ফিরে যাবেন নিজের ফিটনেস রুটিনে।
সহজ ছিল না, সামান্থার জীবন
জীবন ফুলের পাপড়িতে মোড়া ছিল না সামান্থার। জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন তিনি। নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। তবে তাঁদের সেই সম্পর্ক টেঁকেনি। বিচ্ছেদ হয়ে যায় সামান্থা আর নাগা চৈতন্যের। এরপরে নাগা চৈতন্য বিয়ে করেন, শোভিতা ধূলিপালাকে। সেই সময়েও নিজেকে সামলেছেন সামান্থা, তখনও তাঁর জীবনে রাজ আসেননি। সোশ্যাল মিডিয়ায় যখন নাগা আর শোভিতার ছবি ভাইরাল হত, তখনও সামান্থাকে কখনও কোনও কটূক্তি বা ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা যায়নি। এমনকি সামান্থা সেইসমস্ত মুষ্ঠিমেয় নায়িকাদের মধ্যে অন্যতম যাঁরা বিচ্ছেদের সময়ে কোনও খোরপোশ দাবি করেননি। অবশেষে, জীবনের নতুন ইনিংস শুরু করছেন সামান্থা, মা হতে চলেছেন তিনি।
আরও পড়ুন: Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি