নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) একেবারে ‘বিজনেস এন্ড’-এ উপনীত হয়েছে। তবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবিরে চোট আঘাতের জেরে বদলের পালা অব্যাহত। গতকালই সিএসকে তরফে জেমি ওভারটনের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছিল। আজ ঘোষণা হল খলিল আমেদের পরিবর্ত ক্রিকেটারের নাম। খলিলের পরিবর্তে কুলদীপ যাদব (Kuldip Yadav) হলুদ ব্রিগেডে যোগ দিলেন।
অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (Royal Challengers Bengaluru) নুয়ান থুসারার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল। আরসিবি শিবিরে যোগ দিলেন সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বিগত দুই মরশুমে খেলা রিচার্ড গ্লিসন।
আরও পড়ুন:- ফের চোটের ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরও এক সিএসকে তারকা
১৬ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সিএসকের হয়ে মাঠে নেমে কোয়াড্রাসিপে চোট পেয়েছিলেন খলিল আমেদ। এতদিন পর্যন্ত তাঁর বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল না সিএসকে। তবে তাঁর বদলে এবার ৩০ লক্ষ টাকায় ঘরোয়া মিডিয়াম ফাস্ট বোলার কুলদীপ যাদবকে দলে নিল সিএসকে। অতীতে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন এই ফাস্ট বোলার। আজ থেকে পাঁচ বছর আগে তিনি রয়্যালসের হয়ে নিজের আইপিএল অভিষেক ঘটান। তবে তাঁর অভিজ্ঞতা বলতে মাত্র তিনটি আইপিএল ম্যাচ খেলার। কিন্তু তাঁর ওপরেই ভরসা দেখাচ্ছে সিএসকে।
🚨 News 🚨
Kuldip Yadav and Richard Gleeson named injury replacements for Khaleel Ahmed and Nuwan Thushara.
More Details 🔽 | #TATAIPL | @ChennaiIPL | @RCBTweetshttps://t.co/WLoqIp6oVa
— IndianPremierLeague (@IPL) May 15, 2026
অপরদিকে, আরসিবির এক কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিল গ্লিসনকে। নুয়া থুসারার আরসিবিতে খেলা নিয়ে দীর্ঘ সময় নাটক চলে। তাঁকে খেলার ছাড়পত্র না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন থুসারা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে তাঁকে ছাড়পত্র না দেওয়ায় আদালতে মামলা দায়ের করেছিলেন থুসারা। লঙ্কান ফাস্ট বোলারের দাবি ছিল যে ফিটনেস ছাড়পত্র দেওয়ার জন্য বাড়তি কড়াকড়ি করে তাঁকে আইপিএল খেলা থেকে আটকে দেওয়া, যা তাঁর রুজিরুটিতে সমস্যার সৃষ্টি করছে।
তবে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। কলম্বো জেলা আদালতকে থুসারা জানান যে টুর্নামেন্টের সিংহভাগ তো খেলা হয়েই গিয়েছে, তাই সেই মামলা তিনি প্রত্যাহার করছেন। ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী থুসারা নাকি লঙ্কান বোর্ডের সঙ্গে এই বিবাদ মিটিয়ে নেওয়ার জন্যও আগ্রহী। তিনি লঙ্কান বোর্ডকে লিখিতভাবে ক্ষমা চেয়ে একটি চিঠিও দিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।