মুম্বই: তিনি ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা তারকা। আইপিএল চলার মাঝেই দিলেন দারুণ খবর। জানালেন, তাঁর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।
তিনি, সূর্যকুমার যাদব। যাঁর নেতৃত্বে ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। আইপিএলের মাঝেই বৃহস্পতিবার দারুণ খবর দিলেন স্কাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।
সূর্যকুমার ও তাঁর স্ত্রী দেবিকা শেট্টির কন্যাসন্তান হয়েছে। সূর্যকুমার নিজেই সদ্যোজাতের আঙুল ও তাঁর ও দেবিকার হাতের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেক স্বপ্ন নিয়ে, আনতশির হয়ে, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের শিশুকন্যাকে স্বাগত জানালাম।’
With giggles, bows, and dreams to unfurl- we welcome our baby girl 🩷🧿 pic.twitter.com/NlvE2tJdJw
— Surya Kumar Yadav (@surya_14kumar) May 7, 2026
সোশ্যাল মিডিয়া ভাসছে অভিনন্দনবার্তায়।