নয়াদিল্লি : দেশের তরুণ প্রজন্মের সক্ষমতা ও শক্তির ওপর আস্থা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ‘বিকশিত ভারতের’ লক্ষ্যে দেশের এগিয়ে যাওয়ার পথে তাঁদের কতটা প্রয়োজন এদিন সেকথা তুলে ধরেন তিনি। রাজধানীর বুকে দেশের ছাত্র-যুবদের আন্দোলনের পর এই প্রথম জনসমাবেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে (57th Convocation Ceremony of Indian Institute of Technology) বক্তব্য রাখেন। সেখানে তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ওপর আমাদের আস্থা আছে। দেশের প্রয়োজন আপনাদের।” Cockroach Janta Party Protest
প্রধানমন্ত্রীর কথায়, “আপনারা সকলেই জানেন যে, প্রতিটি প্রজন্মকেই তার সময়ের সুনির্দিষ্ট চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হয় এবং নিজস্ব জাতীয় দায়িত্ব পালন করতে হয়… আগামী ৩০ থেকে ৩৫ বছরে আপনারা যা কিছু করবেন, তা ‘বিকশিত ভারত’-এর পথে আমাদের যাত্রাকে প্রভাবিত করবে। তাই আপনাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত—এর ফলে দেশের কী লাভ হবে এবং এটি দেশের কোন প্রয়োজন মেটাবে ?”
#WATCH | IIT Delhi’s 57th Convocation Ceremony | Prime Minister Narendra Modi says, “… You are all aware that every generation faces the specific challenges of its time and also bears its own national responsibility… Whatever you do over the next 30 to 35 years of your lives… pic.twitter.com/LwIwDSOGvb
— ANI (@ANI) August 8, 2026
ক্রমাগত পরিবর্তনশীল এই সময়ে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, “বিশ্বজুড়ে কৌশলগত সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। মূলত প্রযুক্তিগত অগ্রগতির ফলে বিশ্বশক্তির ভারসাম্য প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। আগামী ২০ বা ৩০ বছরে বিশ্বের রূপ কেমন হবে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না… বিশ্ব, প্রযুক্তি, শিল্প এবং পেশা—সবকিছুরই বিবর্তন ঘটবে। তবে এসবের মাঝে একটি বিষয় মনে রাখবেন: যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকবেন, তাঁরাই সফল হবেন।”
#WATCH | IIT Delhi’s 57th Convocation Ceremony | Prime Minister Narendra Modi says, “… The global strategic equation is shifting swiftly. The global power balance is evolving by the moment, driven primarily by the pace of technological advancement. No one can say with certainty… pic.twitter.com/0BkDR21VPv
— ANI (@ANI) August 8, 2026