Last Updated:
মার্কিন Department of Homeland Security (DHS)-এর প্রস্তাব অনুযায়ী, নতুন H-1B ভিসার জন্য ১,০৩,২৬৫ ডলার ফি দিতে হবে নিয়োগকারী সংস্থাগুলিকে।
ওয়াশিংটন: নতুন H-1B ভিসার জন্য ১ লক্ষ ডলারের বেশি ফি স্থায়ী করার প্রস্তাব দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে আমেরিকায় দক্ষ বিদেশি কর্মী নিয়োগের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ার সম্ভাবনা ভারতীয় পেশাদারদের উপরই, কারণ H-1B ভিসাধারীদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি।
