Last Updated:
নদিয়া জেলা পরিষদের প্রভাবশালী সদস্য টিনা সাহা ভৌমিক একসময় জেলায় তৃণমূলের ‘বঙ্গজননী’র সভানেত্রী ছিলেন। জেলা রাজনীতিতে সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ সর্বজনবিদিত। তবে শুধু সব্যসাচী-যোগই নয়, নদিয়ার আর এক তৃণমূল বিধায়ক তাপস সাহার সঙ্গে টিনার রাজনৈতিক আকচাআকচির খবরও এখন চর্চায়।
সমীর রুদ্র, নদিয়া: আরও তিন কেজি সোনা উদ্ধার সব্যসাচীর ব্যাঙ্ক লকার থেকে। সেই সোনার উৎস কোথায়? ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে। সব্যসাচী দত্তের ‘ঘনিষ্ঠ’ নেত্রীর বাড়ি থেকে এবার উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা! সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে হানা দিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের। রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না, বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকা।
কেন নজরে টিনা ভৌমিক সাহা?
গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। আজ, মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর এরই মধ্য়ে নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তল্লাশি চলে তৃণমূল নেত্রী তথা সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে।
কে এই টিনা?
নদিয়া জেলা পরিষদের সদস্য এই টিনা সাহা ভৌমিক। এছাড়া নদিয়া জেলায় তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী ছিলেন তিনি। সব্যসাচীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায়। তোলাবাজির একটি মামলায় এর আগেই সব্যসাচী-‘ঘনিষ্ঠ’ টিনাকে তলব করেছিল পুলিশ, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। তার পরেই এই আকস্মিক হানা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনার আসল মালিক টিনাই।
বিধায়ক তাপস সাহার সঙ্গে টিনার দ্বন্দ্ব ছিল বলেও চর্চা রয়েছে। বিধায়কের অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিলেন এই টিনা। বিধায়ক তাপস সাহার অভিযোগ— প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়ে ছিলেন এই টিনা এবং তিনি বেশ কয়েকজনকে বেআইনিভাবে চাকরিও পাইয়ে দিয়েছিলেন।
কী বলছেন টিনা?
তৃণমূল নেত্রীর দাবি, রাজনৈতিক কারণে এই ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক সম্পর্ক ছাড়া সব্যসাচী দত্তর সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক নেই। ২০২৫ সালে পরিচয় বলে জানান টিনা। বার চারেক বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন সব্যসাচী দত্ত। টিনার অভিযোগ, তাঁর মা, ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সাত মহিলার সব গয়না বাজেয়াপ্ত করেছে। তিনি আইনি পথে হাঁটবেন। টিনার অভিযোগ, তাঁর মা, ভাইয়ের স্ত্রী-সহ পরিবারের সাত মহিলার সব গয়না বাজেয়াপ্ত করেছে। তিনি এবার তাই আইনি পথে হাঁটবেন।
Kolkata,West Bengal