Last Updated:
তেহরানের পাশাপাশি গোটা বিশ্বকেই চোখ রাঙালেন আমেরিকান অর্থ সচিব স্কট বেসেন্ট। যে সব দেশ ইরানকে সাহায্য করবে তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে জানিয়ে তিনি বললেন, ‘এখনই ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করুন। না হলে ডলারে আন্তর্জাতিক লেনদেনের সুযোগ হারাবেন।’
ওয়াশিংটন: মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সোমবার ইরানের বিরুদ্ধে ব্যাপক আকারে নতুন অর্থনৈতিক চাপ তৈরির অভিযান ঘোষণা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যে সমস্ত দেশ ও সংস্থা তেহরানকে অর্থ পাচার ও আর্থিক লেনদেনে সাহায্য করবে, তাদের মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।
