ওয়াশিংটন: আমেরিকায় মিডটার্ম নির্বাচনে জোর ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধই তাঁর কাল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই বড় ঘোষণা করলেন ট্রাম্প। জানালেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যে বিপুল অর্থক্ষয় হয়েছে আমেরিকার, তা ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ার সহযোগী দেশগুলিকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে কার্যত হাতও তুলে নিয়েছেন ট্রাম্প। এতদিন আগেই তিনিবলেন, “সামরিক দিক থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ কার্যত শেষ।” (Donald Trump on War Compensation)
ইজ়রায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত যে আমেরিকার নাগরিকরা ভাল ভাবে নেননি, গোড়া থেকেই সেই তত্ত্ব উঠে আসছিল। ইজ়রায়েলের জন্য আমেরিকা কেন নিজের সম্পদ নষ্ট করবে, কেন করদাতাদের তার মাশুল গুনতে হবে, বার বার করে উঠে আসছিল সেই প্রশ্ন। সেই ইস্যুকে সামনে রেখে মিডটার্মে জোর প্রচার চালিয়েছিল ডেমোক্র্যাটস শিবিরও, ভোটবাক্স যা সুফল এনে দিয়েছে তাদের। (Iran War Compensation)
আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
আর তার পরই ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষতিপূরণ দাবিতে নেমে পড়লেন ট্রাম্প। CBS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যে সব দেশকে রক্ষা করতে নেমেছিলাম আমরা, তারাই টাকা মেটাবে। যুদ্ধে যা খরচ হয়েছে আমাদের, সব টাকা মেটাবে ওরা। সব টাকা ফেরত পেতে চলেছি আমরা। ওদের দিতেই হবে, ১০০ শতাংশ। কারণ আমরা না থাকলে অস্তিত্বই থাকত না ওদের।”
ট্রাম্প যে মন্তব্য় করেছেন, সেই অনুযায়ী ইজ়রায়েলকেও ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। এই প্রথম ইজ়রায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প, তাও এমন সময়, যেখানে বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হতে চলেছেন বলে একরকম নিশ্চিত গোটা বিশ্ব।
আরও পড়ুন: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সিদ্ধান্তে দেশের অন্দরেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ট্রাম্প। এমনকি রিপাবলিকানরাও তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও এখনও পর্যন্ত আত্মরক্ষা করে চলেছেন ট্রাম্প। তাঁর মতে, ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি। তবে ট্রাম্প যে ক্ষতিপূরণ দাবি করছেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইজ়রায়েলের কাছ থেকে যে ক্ষতিপূরণ দাবি করছেন তিনি, তা স্পষ্টই। তাঁকে বলতে শোনা যায়, “ওদের (ইরানের) পরমাণু শক্তি গুঁড়িয়ে দিয়েছি আমরা। আমি ওই কাজ না করলে, ইজ়রায়েল বলে কোনও দেশই থাকত না আজ। ধ্বংস হয়ে যেত।”
হরমুজ় প্রণালী এবং পশ্চিম এশিয়ায় সেনা মোতায়েন রাখার জন্য পশ্চিম এশিয়া, বিশেষ করে উপসাগরীয় দেশগুলির কাছ থেকেও ক্ষতিপূরণ দাবি করছেন তিনি। জুলাই মাসেও একই মন্তব্য করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, “পৃথিবীর বিত্তশালী অংশকে রক্ষা করছি আমরা। আমাদের টাকা খরচ হচ্ছে। ওই সুরক্ষার খরচ আদায় করতে যাচ্ছি।” সেই সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন এবং কুয়েতের নাম উল্লেখ করেছিলেন সরাসরি। তবে আমেরিকা এবং ইজ়রায়েল একজোট হয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও, উপসাগরীয় দেশগুলির দাবি ছিল, আগেভাগে কিছু জানানোই হয়নি তাদের। বার বার যুদ্ধসমাপ্তির দাবিওতোলে তারা।
এখনও পর্যন্তপ্রাপ্ত হিসেব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ৪৭.১ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪.৪১ লক্ষ কোটি টাকা) খরচ হয় আমেরিকার। বাস্তবে খরচ আরও বেশি বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বরে কংগ্রেসের বাজেট বিভাগ যে পরিসংখ্যান পেশ করে, তাতে বলা হয়েছিল, এই সংঘাত যতদিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার খরচ হবে।
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর