কলকাতা: তীব্র গরম, তার মধ্যেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন। আর শ্যুটিং মানেই তো আউটডোরে বেশ অনেকটা সময় কাটাতে হয়। সব মিলিয়ে একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। জ্বর ও সংক্রমণের মতো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দর্শনা। দিনকয়েকের জন্য তাঁকে হাসপাতালেই থাকতে হয়েছিল। তাঁর একাধিক অন্যান্য সমস্যাও দেখা দিয়েছিল। তবে আপাতত ভাল আছেন অভিনেত্রী। আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেত্রী।
ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা?
সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শ নিতেই হাসপাতালে গিয়েছিলেন দর্শনা। কিন্তু পরিস্থিতি গুরুতর বুঝেই ডাক্তার তাঁকে ভর্তি হয়ে যেতে বলেন। রোদ বা গরম লেগে যাওয়ার মতো সমস্যা তো ছিলই, পাশাপাশি জ্বর ও পেটের সংক্রমণ ও হয়েছিল অভিনেত্রীর। সেই সমস্ত কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে এখন অনেকটাই ভাল আছেন তিনি। ওষুধের প্রভাবে সংক্রমণ ও অনেকটাই কম রয়েছে তাঁর। আজ সন্ধেয় নিজের বাড়িতে ফিরে এসেছেন দর্শনা। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি কাজে যোগ দেবেন।
ওটিটি প্ল্যাটফর্মে দর্শনার নতুন কাজ
কাজের সূত্রে, সদ্যই ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ, ‘গোর্কির মা’। এই সিরিজে অভিনয় করেছেন দর্শনা বণিক। তাঁর বিপরীতে দেখা গিয়েছে সৌরভ দাসকে। রিয়েল লাইফ কাপল বিয়ের পরে এই প্রথম পর্দায় একে অপরের বিপরীতে কাজ করলেন। পাশাপাশি, দর্শনা একাধিক বিজ্ঞাপনের মুখ ও। সেই সমস্ত কাজ নিয়েও তাঁর যথেষ্ট ব্যস্ততা থাকে। অভিনেত্রীকে ২০২৫ সালে ‘দেবী চৌধুরানী’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। যথেষ্ট প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। একেবারে অন্যরকম চরিত্রে, অন্যরকম লুকে দেখা গিয়েছিল তাঁকে। অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন যে, কবে অভিনেত্রীকে আবার বড়পর্দায় দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: Sonu Sood: ‘এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই…’, পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ