Last Updated:
হাওড়ায় উন্নত মানের ফল চাষে বিশেষ উদ্যোগ উদ্যানপালন দফতরের। এই উদ্যোগের মাধ্যমে কীভাবে ফল চাষে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, জেনে নিন বিস্তারিত।
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া জেলায় কৃষকদের আর্থিক উন্নয়ন এবং স্থানীয় বাজারে ফলের জোগান বৃদ্ধি করতে পশ্চিমবঙ্গ খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ও উদ্যানপালন দফতর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল ফলের চারাগাছ প্রদান করা হচ্ছে।