কলকাতা: গতকাল সোনারপুরে গিয়ে আক্রমণের শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর আজ কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৮০ জন বিধায়কের মধ্যে বৈঠকে উপস্থিত হয়েছিলেন মাত্র ২০ জন বিধায়ক।
আরও পড়ুন: “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে”, কটাক্ষ শতরূপের
মূলত, ভোটের পর দল কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোবে, সেই নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। কীভাবে আবার প্রচারে নামবে তৃণমূল, সেই নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। এ ছাড়াও গতকাল, সোনারপুরে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সব নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে।
কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের পরও তৃণমূল নেতাদের একটা বড় অংশ চুপ। আর সেই নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল, খবর সূত্রের। এ ছাড়াও অভিষেকের উপর এই আক্রমণের পরও দলের নেতাদের একটা বড় অংশ রাস্তাতেও নামেননি। কেন নামেননি, অনেকেই কেন সোশ্যাল মিডিয়াতেও চুপ, তা নিয়েও কথা হওয়ার কথা ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় বলা হয়েছে, আজ বৈঠক হচ্ছে না, কারণ অনেক বিধায়কই আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। আর সেই কারণেই আজকের বিধায়ক স্থগিত করা হচ্ছে। আজকের বদলে পরে বৈঠক হবে, জানানো হয় সেখানে।