কলকাতা: ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) । আর সেই সময় গড়িয়াহাটের মোড়ে মানুষের উচ্ছ্বাসে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর (Chief Minister Suvendu Adhikari) কনভয়। মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বাস সাধারণ মানুষের। শোনা যায় ‘জয় শ্রী রাম’ ধ্বনিও। গাড়ি থেকে বেরিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টাও করেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত, জারি হল নোটিফিকেশন
জানা গিয়েছে, গড়িয়াহাটে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) নিজেই এগিয়ে আসেন। এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টাও করেন তিনি। অর্থাৎ, কিছুটা হলেও বলা যায়, মানুষের উৎসাহে, মানুষের উচ্ছ্বাসে সাড়া দিলেন নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister Suvendu Adhikari) ।
এর আগে তিনি গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু (Chief Minister Suvendu Adhikari) যান বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে। তারপর সেখান থেকে তিনি যান কালীঘাটের মন্দিরে। এরই মাঝে কালীঘাটের মন্দির নিয়ে একটা অলৌকিক ঘটনাও বলেন শুভেন্দু। তিনি আরও বলেন, সেই ঘটনার কারণেই তিনি বুঝেছিলেন যে তিনি এবারের নির্বাচনে জয়ী হতে চলেছেন। শুভেন্দু বলেন, “কালীঘাটের মায়ের আশীর্বাদ আমার ছিল। কারণ, আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্মফুল আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মায়ের আশীর্বাদ আমাদের উপর আছে।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত, জারি হল নোটিফিকেশন
শুভেন্দু (Chief Minister Suvendu Adhikari) তার আগে বলেন, “সকাল থেকে আমার সঙ্গে ছিলেন শমীকদা ছিলেন। শমীকদা বলছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আজই যেন আমি ঘুরে আসি। আমি শমীকদাকে বললাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি তো যাব, সেখান থেকে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে গিয়ে স্বামী প্রণবানন্দকেও প্রণাম করে আসব।”
উল্লেখ্য, ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) অ্যাডভাইজার হলেন সুব্রত গুপ্ত। জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হচ্ছেন তিনি। এদিন, নতুন মুখ্যমন্ত্রীর ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত।