আমদাবাদ: আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)। কিং কোহলির সঙ্গে প্রিন্স গিলের দ্বৈরথ। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। প্লে অফে গুজরাতকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়েই ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছিল আরসিবি। অন্যদিকে, গুজরাত টাইটান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা পাকা করে নেয়। এই পরিস্থিতিতে একবার দেখে নেওয়া যাক আজ কখন, কোথায় শিরোপা দখলের লড়াইয়ে খেলতে নামবে দুটো দল।
আজ আইপিএলে কোন দল ফাইনালে মুখোমুখি হবে?
আজ আইপিএলের ফাইনালে আরসিবি বনাম গুজরাত টাইটান্সের মহারণ।
কোথায় হবে আরসিবি বনাম গুজরাত টাইটান্স দ্বৈরথ?
গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
কখন শুরু হবে আরসিবি বনাম গুজরাত লড়াই?
৩১ মে, রবিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭ টায়।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে আরসিবি বনাম গুজরাত ম্য়াচ
প্লে অফে প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির জন্য কোনও রিজার্ভ ডে ছিল না। কিন্তু ওভার সংখ্যা বাড়ানো হয়েছিল। এই পরিস্থিতিতে যদিও ফাইনালের জন্য় কিন্তু রিজার্ভ ডে রয়েছে। আইপিএলে ২০২৩ সালেই গুজরাত টাইটান্স বনাম সিএসকের ফাইনালে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। তবে তারপরে সেদিনও বৃষ্টি হয়। বাধ্য হয়েই আধিকারিকদের আরও বর্ধিত ১২০ মিনিট যোগ করতে হয়, যার ফলে ম্যাচ তৃতীয় দিনে গিয়ে শেষ হয়। গত মরশুমের আইপিএল ফাইনালেও বৃষ্টির জেরে বেশ অনেকটা সময় পরে ম্য়াচ শুরু হয়েছিল। এবারও কি তেমনটা হবে? আশঙ্কা কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে দানা বাঁধছে।ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার , ফাইনাল ম্য়াচের দিন আমদাবাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরে রীতিমতো লু বইছে এবং ম্যাচের দিনও প্রবল গরম থাকার পূর্বাভাস রয়েছে, যেখানে তাপমাত্রা ৪৩ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে। সুখবর হল আবহাওয়া দফতরের তরফে রবিবার দিন কোনও বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়নি। তবে যদি বৃষ্টিও হয়, তাহলেও কিন্তু সমস্যার খুব একটা কথা নয়।