Last Updated:
টলিপাড়ার অন্দরে চলা একাধিক দুর্নীতি-সহ বহু অভিযোগ ছিল স্বরূপের বিরুদ্ধে। এর মাঝে আবার রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন তাঁরই দাদা অরূপ বিশ্বাস।
কলকাতা: স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এবার তল্লাশিতে নামল পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্বরূপের কুকীর্তির তথ্যপ্রমাণ সংগ্রহেই আজকের এই তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানে পুলিশের নজরে একটি লকার। লকারে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ থাকতে পারে, এই আশঙ্কায় ডেকে আনা হয় তালা-চাবির মিস্ত্রিকে। তবে দীর্ঘ চেষ্টার পরেও খোলা যায়নি সেই লকার। মিস্ত্রি জানান, ডিজিটাল লক খোলা তার পক্ষে সম্ভব হয়নি।
বাড়িতে কী কী অবৈধ জিনিস পাওয়া যায় তা খুঁজে দেখতে সাহাপুরের বাড়িতে পৌছয় পুলিশের বিশাল ফোর্স৷ স্বরূপকেও সাহাপুরের বাড়িতে নিয়ে আসা হয়েছে তল্লাশির জন্য৷ কোনওভাবে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে অপ্রীতিকর পরিস্থিতি না হয় তাই ফোর্স নিয়ে নিউ আলিপুর থানা এখানে আসে। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের সাহাপুরের একটি ঠিকানায় কলকাতা পুলিশের, সেন্ট্রাল ফোর্স নিয়ে বড় ফোর্স এসেছে৷
এদিকে এর আগে ৪ জুন গ্রেফতার হয়েছিল জুনিয়র বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার। শ্লীলতাহানি-তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। কাউন্সিলর-বিধায়ক না হয়েই বিরাট প্রভাব। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য ছিল স্বরূপের। কাউকে ব্যান-কারও শুটিং বন্ধ করে দেওয়া, সব অভিযোগই রয়েছে তাঁর বিরুদ্ধে।
এর মাঝে আবার তাঁর দাদা প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস নিখোঁজ। এমনটাই পুলিশ মনে করছে। তার মোবাইল ফোনের কোন টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না। বর্তমান প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অবস্থান কোথায়? পুলিশের পক্ষ থেকে একাধিক এটা করা হচ্ছে বর্তমান অবস্থান কোথায় জানার জন্য। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিধান নগর পুলিশকে জানানো হয়েছে বর্তমানে তিনি বাড়িতে নেই।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
