কলকাতা: মাঝে আর মাত্র ১টা দিন, আর তারপরেই বিশ্বকাপের মঞ্চে, মুখোমুখি হতে চলেছে স্পেন আর আর্জেন্তিনা। বিশ্বমঞ্চে মহারণ, বিশ্বকাপ জয়ের জন্য। আর বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই আবহ হিসেবে বাজছে যাঁর গলা, যাঁর গান.. সেই শাকিরার (Shakira) মুখেই এবার মেসি ম্যাজিকের কথা। শুধু ইংল্যান্ড আর আর্জেন্তিনার ম্যাচই নয়, প্রত্যেক ম্যাচেই ফুটবলপ্রমীদের জন্য বিশেষ চমক সাজিয়ে রাখছেন লিওনেস মেসি (Lionel Messi)। আর ৩৯ বছর বয়সে, মেসির এই নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ খোদ শাকিরাও। সোশ্যাল মিডিয়ায় মেসিকে নিয়ে লম্বা পোস্ট করলেন মিউজক আইকন। তবে শুরু মেসি নন, শাকিরা পোস্টে উঠে এল, মেসির স্ত্রী আন্তোনেলার (Antonela Roccuzzo) কথাও।
শাকিরার মুখে মেসি-বন্দনা
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্তিনা – ইংল্যান্ড ম্যাচ থেকে মেসির একটি ছবি শেয়ার করে শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করছেন, সেটা অভাবনীয়। ওঁর এই কাজ এমন একজন মানুষের পরিচয় দেয়, যিনি নিজের কাজের প্রতি নিবেদিত, শৃঙ্খলাবদ্ধ এবং সমস্ত প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে চলেছেন। মেসি এটাই প্রমাণ করেন যে, বয়স বা কে কি বলল… সেটা দিয়ে কখনও একজন মানুষকে বিচার করা উচিত নয়।’ এখানেই শেষ করেননি শাকিরা, তিনি আরও উল্লেখ করেছেন, ‘আর যখন আন্তোনেলার মতো একজন মানুষকে পাশে আছেন বলেই, মানসিক দৃঢ়তা এবং অনুপ্রেরণা পান মেসি যা তাঁকে বারে বারে নিজেকে প্রমাণ করতে সাহায্য করে।’ শাকিরা এই পোস্ট করার পরেই, নিজের প্রোফাইল থেকে তা শেয়ার ও করে নিয়েছেন আন্তোনেলা।
ফিফার অভিনব উদ্যোগ, বিশ্বজয়ীদের হাতে উঠবে ‘চ্যাম্পিয়ন রিং’
আগামী ২০ জুলাই সোমবার রাত ১২.৩০ মিনিটে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। আর এই মহারণের আগেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এক ঐতিহাসিক বিশেষ পুরস্কারের উন্মোচন করেছে। এবার বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজয়ীদের দেওয়া হবে বিশেষ ‘ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং’ (FIFA World Cup Championship Rings)। এই আংটির একপাশে থাকবে বিশ্বকাপের ঐতিহ্যবাহী ট্রফির ছবি এবং অন্যপাশটি ডিজাইন করা হবে বিজয়ী দেশের নিজস্ব পরিচিতি অনুযায়ী। এই বিশেষ রিংয়ের মোট ২,০২৬টি সংস্করণ তৈরি করেছে ফিফা। যার মধ্যে ৩০টি আংটি রাখা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১,৯৯৬টি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে।