কলকাতা: বন্ধ পার্টি অফিস। বাড়িতেও নেই ফলতার জাহাঙ্গির খান। ফল ঘোষণার পর জাহাঙ্গিরের পার্টি অফিস ছাড়লেন ১৪ জন পুলিশকর্মী। জাহাঙ্গিরকে নিরাপত্তা দেওয়ার জন্য পার্টি অফিসেই ছিল পুলিশের ব্যারাক। ফল ঘোষণার পরেই পার্টি অফিস থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে গেলেন ১৪ জন পুলিশ।
আরও পড়ুন, মমতা-অভিষেকের অতিরিক্ত নিরাপত্তায় কাটছাঁট, বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হল ‘সিজার্স ব্যারিকেড’ও
ফলতা পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। সূত্র মারফত খবর, গতবারের তুলনায় দ্বিগুণ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।’কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ টহল চলবে তার আগে থেকে। স্পর্শকাতর এলাকা বেছে চলবে বাহিনী-পুলিশের যৌথ টহল। রাস্তায় জমায়েত দেখলেই নেওয়া হবে ব্যবস্থা, দেওয়া হবে অতিরিক্ত পর্যবেক্ষক’। EVM-এ যাতে গতবারের মতো টেপ বা কোনও সুগন্ধি না লাগানো যায়, তার জন্য কড়া নজরদারি, খবর সূত্রের। ভোটের পর হিংসা ঠেকাতে আপাতত চালু থাকবে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, খবর কমিশন সূত্রে।