Last Updated:
Naushad Siddiqui ISF Bhangar Constituency Election Results 2026: ভাঙড়ে চলল ভাইজান-ম্যাজিক। বিপুল ভোটে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। কত ভোটে জিতল আইএসএফ?
কলকাতা: ভাঙড়ে চলল ভাইজান-ম্যাজিক। বিপুল ভোটে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড় যে এখনও নওশাদের গড় এবং সেখানে তৃণমূলের বহিরাগত ফর্মুলা অচল, ইভিএম-এর এই ট্রেন্ডে তা পরিষ্কার হয়ে গেল। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার আগেই ভাঙড়ে হোলি শুরু হয়ে গিয়েছে ‘ভাইজান’ অনুগামীদের মধ্যে।
গণনার শুরুতেই শওকত মোল্লা কিছুটা আশা জাগালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙড়ের চিত্রনাট্য আমূল বদলে গেল। প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও, রাউন্ড যত গড়িয়েছে নওশাদ সিদ্দিকীর লিড তত আকাশছোঁয়া হয়েছে। ১২ রাউন্ডের গণনা শেষে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লাকে ২৮,৩১৬ ভোটের বিশাল ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন।
ভোটদানের দিন বিভিন্ন বুথে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছিলেন নওশাদ। ভাঙড়-১ নম্বর ব্লকের কিছু এলাকায় তৃণমূলকর্মীরা তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দিলেও তিনি তা মৃদু হাসিতে এড়িয়ে যান। আবার কয়েক পা এগিয়ে গিয়ে কাউকে কাউকে বলেন, ‘মারবে নাকি? তা হলে মারো দেখি দু’ঘা।’ পরিস্থিতি অবশ্য মারপিটের পর্যায়ে যায়নি। নওশাদের নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। পরে শান্তিপূর্ণ ভোটের প্রসঙ্গ তুলেই শাসকদলের একাংশকে কটাক্ষ করেন নওশাদ। আবার শাসকদলের একাংশের প্রশংসাও করেন। শেষ পর্যন্ত সমস্ত অঙ্ক ভুল প্রমাণ করে ভাঙড়ে ভাইজান চালালেন নিজের জাদু।
Kolkata,West Bengal
Naushad Siddiqui ISF Election Results 2026: নওশাদের মার শেষ কয়েক রাউন্ডে! শুরুতে পিছিয়ে থেকেও শওকতকে উড়িয়ে দিলেন ভাঙড়ের ভাইজান
