Last Updated:
Video Of IRGC Attack On Indian Crew In Hormuz: FSUI-এর দাবি অনুযায়ী, ২২ এপ্রিলের হামলার ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে ৷ এরপর একটি RPG থেকে গুলি ছোড়া হয় এবং ক্রু সদস্যরা জাহাজের ভিতরে গিয়ে আশ্রয় নেন।
তেহরান: ইরান যুদ্ধে আটকে পড়া ভারতীয় নাবিকদের সামনে থাকা বিপদ ফের একবার আলোচনায় উঠে এসেছে। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI) এমন একটি ঘটনার ভিডিও প্রকাশ করেছে, যেটিকে তারা ‘ভয়াবহ সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছে। গত ২২ এপ্রিল হরমুজ প্রণালীতে ২২ জন ক্রু সদস্যের জাহাজকে ঘিরে এই ঘটনা ঘটে। ওই ক্রু সদস্যদের মধ্যে ২১ জনই ছিলেন ভারতীয়।
