Last Updated:
শুধু চাকরি খোঁজা নয়, বরং অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মানসিকতা গড়ে তোলার উপর জোর। যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে আসার আহ্বান।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া সম্মিলনী কলেজে সম্প্রতি একটি ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বা উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আয়োজিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাঁকুড়ার যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নতুন কিছু করার স্বপ্ন দেখানো এবং তাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা।