Last Updated:
MRP-র বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন? কোথায় অভিযোগ জানাবেন, তা স্পষ্ট করে জানালেন কৃষিমন্ত্রী। সারের নির্ধারিত দাম এবং অভিযোগ জানানোর পদ্ধতি জেনে নিন।
কালনা, বনোয়ারীলাল চৌধুরী: সারের নির্ধারিত এমআরপির (সর্বোচ্চ খুচরো মূল্য) থেকে বেশি দামে সার বিক্রি করা হলে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। সার মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা কিংবা কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না বলে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।
