বলিউডের প্রথম সারির নায়িকা। চর্চিত, আলোচিত। একের পর এক হিট সিনেমা, হিট দুটি। কিন্তু সেই ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এখন একেবারে অন্য ভূমিকায়। পর্দা থেকে অনেক দূরে।

২০২১ সালে, ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে বিয়ের পরে, ছবির সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। তবে ২০২৫ সালে, সন্তান জন্মের পর থেকে আর পর্দায় দেখা যায়নি তাঁকে। নিজেকে সযত্নে লাইটস, ক্যামেরা, অ্যাকশন থেকেই আড়ালে রেখেছেন ক্যাটরিনা।

২০২৫-এর নভেম্বরে মা হন ক্যাটরিনা, কোলে আসে ছোট্ট বিহান। এরপরে অভিনেত্রী গোটা সময়টাই দিচ্ছেন একরত্তি ছেলেকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেও এনেছেন ছেলের প্রথম ঝলক। ভিকি কৌশল নিয়মমাফিক কাজ করে গেলেও, নতুন ছবির কাজে হাত দেননি ক্যাটরিনা।

সদ্যই ৪৩তম জন্মদিন গিয়েছে ক্যাটরিনা। নিজের জন্মদিনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনার চেহারায় বেশ বদল এসেছে।

তারকাদ্যুতি নয়, ক্যাটরিনা যেন উজ্জ্বল মাতৃত্বেই। একরত্তির সঙ্গে তাঁর ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। তবে অভিনেত্রীকে পর্দায় নিয়মিত দেখতে না পাওয়ার অনুযোগ ও রয়েছে অনুরাগীদের মনে। সোশ্যাল মিডিয়ায় সেই কথা বারে বারে জানান ও অনেকেই।

সদ্য ক্যাটরিনা নিজের জন্মদিনের যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি এই বছরের জন্মদিনকে নিজের সেরা জন্মদিন বলে অভিহিত করেছেন। কারণ মা হিসেবে এটাই তাঁর প্রথম জন্মদিন।

সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার জন্মদিনের পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ভালবাসা জানিয়েছেন, আশীর্বাদ জানিয়েছেন একরত্তি ছেলের জন্য। তবে এখনও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা ও ভিকি।

তবে ক্যাটরিনাই প্রথম নন, সন্তান জন্মের পরে, নিয়মিত সিনেমা করা থেকে দূরে সরে গিয়ছেন অনেক নায়িকাই। অনুষ্কা শর্মা (Anushka Sharma) কার্যত বলিউড ছেড়ে দিয়েছেন। সেই পথে কি এবার নাম লেখাবেন ক্যাটরিনাও? এই তরজাই এখন সবার মধ্যে। তবে ক্যাটরিনা এই ভাবনার থেকে অনেক দূরে.. মাতৃত্ব উপভোগ করছেন জনপ্রিয় নায়িকা।

৪৩-এ অচেনা ক্যাটরিনা, তবে তিনি উজ্জ্বল মাতৃত্বে। জীবনের বহুমূল্য এক অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছেন তিনি, ঝলমলে তাঁর চোখ মুখ। নায়িকাসত্ত্বাকে যেন অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন তিনি।

তবে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, অভিনেত্রী কবে নতুন চরিত্র, নতুন চমক নিয়ে পর্দায় ফিরবেন, তার জন্য।
Published at : 20 Jul 2026 06:54 AM (IST)