নয়াদিল্লি : দেশজুড়ে ছাত্র-যুবদের আন্দোলন। সেই আন্দোলনের চাপে এবার পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর এই আন্দোলন আলোড়ন ফেলেছে যার নেতৃত্বে সেই অভিজিৎ দীপকে-কে নিয়ে এখন খুশির জোয়ার। ছেলেকে নিয়ে গর্ব বোধ করছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার মা অনীতা দীপকেও। এর সঙ্গে সঙ্গে ছেলের কী হবে তা ভেবে গত কয়েকদিন ধরে তাঁদের যে উদ্বেগ ছিল, সেই কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুব খুশি। খুব গর্ব অনুভব করছি। মাঝে ও যখন মার খেয়েছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওর কী হবে ভেবে খুব চিন্তিত ছিলাম। ওরা থাপ্পড় মেরেছিল। আমার খুব খারাপ লাগছিল। আমি ঘুমাতে পারছিলাম না। রাত তিনটে-চারটে পর্যন্ত জেগে থাকতাম। কিছুই খেতে পারছিলাম না। আমাদের দু’জনেরই খাওয়ার রুচি চলে গিয়েছিল আর ঘুমও হচ্ছিল না। ৭ জুনের পর থেকে ঘরে কোনও কাজ করারই আর ইচ্ছে হচ্ছিল না… ও অসাধারণ কাজ করেছে… এখনও অনেক কম বয়সী, অথচ এত অল্প বয়সে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু করে দেখিয়েছে। আমি ওর জন্য ভীষণ গর্বিত…।”
#WATCH | Chhatrapati Sambhajinagar, Maharashtra | Anita Dipke, mother of Cockroach Janta Party’s Founding President Abhijeet Dipke, says, “I am very happy…I feel very proud…I was scared at times because he was beaten. I kept worrying about what might happen to him… They… https://t.co/1f64Ic1Edl pic.twitter.com/aJqG8l3Kdh
— ANI (@ANI) July 25, 2026