বর্ধমান: এক জঙ্গি গ্রেফতার বর্ধমান থেকে। অভিযান চালিয়ে হামিম মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। বর্ধমানের একটি জিম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে এই জঙ্গি সাজ্জাদ ভাট নামের এক জঙ্গির খুবই ঘনিষ্ঠ। এই সাজ্জাদ ভাট আবার যুক্ত রয়েছে পুলওয়ামা হামলার সঙ্গে।
আরও পড়ুন: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে ‘কালীঘাট তৃণমূল’?
পুলিশের নজর এড়াতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা করে হামিম মণ্ডল। সপরিবারে বর্ধমানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এই জঙ্গি। ধৃত হামিম মণ্ডলের ১৪ দিনের পুলিশি হেফাজত হয়েছে বলেই খবর। মাস দুয়েক আগে ভাই, বোন, বাবা ও মাকে নিয়ে বর্ধমানের ঘন জনবসতিপূর্ণ একটি টাউনশিপে ফ্ল্যাট নিয়ে থাকত হামিম। জানা গিয়েছে, কখনও আইটি কর্মী আবার কখনও অধ্যাপকের পরিচয় দিয়ে থাকত এই হামিম।
https://www.youtube.com/watch?v=VWcDx6oQY_0
ধৃত এই জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন ও মোবাইলের চার্ট উদ্ধার করা হয়েছে। তাঁর উপর নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এই সবই জানা গিয়েছে বেঙ্গল এসটিএফ সূত্রে। মন্তেশ্বরের বাসিন্দা এই হামিম মণ্ডল এক সময় হাওড়ার সালকিয়ার পিলখানায় থাকত বলেও খবর।
সূত্রের খবর, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদানপ্রদান থেকে শুরু করে কাকে নিয়োগ করা হবে, বিভিন্ন এলাকায় রেইকি করার দায়িত্ব; সবই করত এই হামিম। পুলিশ থেকে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, তবে কি জঙ্গি মডিউল তৈরি করার পরিকল্পনা করেছিল এই হামিম।
এই হামিম শুধুমাত্র একজন জঙ্গি, এমন নয়। পুলওয়ামার ঘটনায় যুক্ত সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ২৪ বছর বয়সী হামিম মণ্ডল। হামিমের কাছ থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন, তাঁকে ফলো করার নির্দেশ ও মোবাইলের চার্ট। আর এই বিষয়টাই চিন্তায় রেখেছে রাজ্য পুলিশ থেকে এসটিএফকে। এই রাজ্যে বসে কার্যত একটা জঙ্গি মডেল ছিল। ফলে এই সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত।