কলকাতা: দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তিনি, আর আজ পালিত হল তাঁর সাধের অনুষ্ঠান। দ্বিতীয়বার মা হতে চলেছেন, বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। এর আগেও সন্তানের মা হয়েছেন পূজা, তাঁর এক পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই কুণাল ভার্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন পূজা। তাঁদের পরিকল্পনা ছিল, আড়ম্বর করেই বিয়ে করবেন তাঁরা। কিন্তু সেই সময়েই হানা দেয় করোনা। আর পূজা আর কুণাল জানতে পারেন, ২ থেকে ৩ হতে চলেছেন তাঁরা। সন্তানের জন্যই আইনি বিয়ে সারেন পূজা আর কুণাল। সেই সময়ে পাকাপাকিভাবে মুম্বইতেই থাকতে শুরু করেছিলেন পূজা। এরপরে তাঁদের কোলে আসে ছোট্ট কৃশিব। একরত্তিকে ঘিরেই তাঁদের জীবন আবর্তিত হতে থাকে, পাশাপাশি কাজ ও শুরু করেন পূজা। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় তিনি ইঙ্গিত দেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি।
সন্তান আসার খবর কীভাবে জানিয়েছিলেন পূজা?
সদ্যই সোশ্যাল মিডিয়ায় পূজা একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন পূজা। সেখানে তিনি দেখাচ্ছেন, প্রেগনেন্সি কিটের স্ট্রিপে ২টি লাল দাগ, অর্থাৎ মা হতে চলেছেন তিনি। এরপরে পূজা জানিয়েছেন, তাঁর মুডস্যুইংস হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এইসবের মধ্যে পূজার সঙ্গী ছোট্ট কৃশিব। তার আদরে মন ভাল হয়ে যাচ্ছে পূজার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পূজা শেয়ার করে নিতেই সকলে বুঝতে পেরেছেন, ফের মা হতে চলেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। আর আজ হল তাঁর সাধ। মুম্বইতেই অবাঙালি প্রথা মেনে হয়েছে পূজার সাধ, যার অন্য নাম, ‘গোদ-ভরাই’। প্রসঙ্গত, পূজার কোলে দেওয়া হয়েছে একটি ছোট্ট মেয়ে পুতুল। এক পুত্রসন্তান রয়েছে পূজা আর কুণালের। এবার কন্যাসন্তান চান এই তারকা দম্পতি। সেই ইঙ্গিতই যেন দিচ্ছে এই মেয়ে পুতুলটি। সোশ্যাল মিডিয়ায় বেনারসি শাড়ি, পুতুল ও ছেলেকে নিয়ে পূজার ছবি শেয়ার করে নিয়েছেন কুণাল। সোশ্যাল মিডিয়ায় এই ছবিতেও পূজা ও কুণালকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। এখন কেবল অপেক্ষা, সন্তান কোলে আসার।
আরও পড়ুন: Tollywood News: সন্তান আসছে! সুখবর পেয়েই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন, ফের মা হতে চলেছেন টলি অভিনেত্রী!