Last Updated:
হরমুজের ঝুঁকি এড়াতে অভিনব পরিকল্পনা। বাণিজ্যে জোয়ার আনতে রাশিয়া থেকে সরাসরি ভারত পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়ার সংবাদমাধ্যম ‘TASS’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। তিনি বলেন, বসফরাস ও হরমুজ প্রণালীর মতো অঞ্চলের ঝুঁকি এড়াতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের বিষয়টি বিবেচনা করা উচিত।
মস্কো: রাশিয়া ভারতের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন (Marat Khusnullin) বলেছেন, দুই দেশের মধ্যে একটি রেল সংযোগের ধারণা ‘‘খতিয়ে দেখা উচিত’’। TASS-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
