Last Updated:
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে জাতিগত শংসাপত্রের যাচাই প্রক্রিয়া চলবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের পর্যায়ক্রমে শুনানির সুযোগ দিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
মুর্শিদাবাদ: জেলায় তথ্য জালিয়াতির মাধ্যমে জাতিগত (এসটি) শংসাপত্র সংগ্রহের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। সম্প্রতি জঙ্গিপুর মহকুমা প্রশাসন আট ভাইবোনের এসটি শংসাপত্র বাতিল করেছে। প্রশাসনের দাবি, যাচাইয়ে তাঁদের শংসাপত্রের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে।
