কলকাতা: তুমুল তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার (EIMPA) বৈঠক। বিক্ষুব্ধ সদস্যরা বৈঠক ভেস্তে দেওয়ার অভিযোগ তুললেন পিয়া সেনগুপ্তর (Piya Sengupta) বিরুদ্ধে। সভাপতির পদে তাঁর প্রতি অনাস্থাও জানালেন। ইম্পার কিছু সদস্যের প্রতি অভব্য আচরণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করলেন পিয়া।