Last Updated:
এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তাবটি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়েছিল।
ওয়াশিংটন: বিশ্ব-রাজনীতিতে ফের নতুন মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের সর্বশেষ প্রস্তাবটি খতিয়ে দেখছেন এবং এখনও পর্যন্ত তাঁকে কেবল ‘চুক্তির মূল ধারণা’ সম্পর্কেই জানানো হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি… পরে আপনাদের জানাবো।” এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তাবটি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়েছিল।
‘Iran War Terminated’- যুদ্ধবিরতির শেষ পর্বে এটাই ট্রাম্প প্রশাসনের দাবি৷ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে যে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তারা এপ্রিলের শুরুতে শুরু হওয়া একটি যুদ্ধবিরতির প্রসঙ্গ উল্লেখ করছে৷ যদিও হরমুজ প্রণালীতে যান চলাচল এখনও ব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ বলবৎ রেখেছে। প্রশাসনের চিন্তাভাবনার বিবরণ দিতে গিয়ে এক কর্মকর্তার কথার ভিত্তিতে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে যে- “যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের উদ্দেশ্যে, শনিবার, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত সমাপ্ত করা হয়েছে৷”ওই কর্মকর্তা আরও যুক্তি দেন যে, ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মার্কিন সেনাবাহিনী এবং তেহরানের মধ্যে কোনও গোলাগুলি বিনিময় হয়নি; এই যুদ্ধবিরতির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই নতুন ব্যাখ্যার ফলে হোয়াইট হাউস অব্যাহত সামরিক সম্পৃক্ততার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তা এড়িয়ে যেতে পারে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়। “THE STORM IS COMING. NOTHING CAN STOP WHAT IS COMING” (“ঝড় আসছে। যা আসছে তা থামাতে পারবে না”— এই বার্তাসহ একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন তিনি। এই পোস্টের সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, এর আগেই United States Central Command (CENTCOM) ইরানের বিরুদ্ধে সম্ভাব্য “স্বল্প কিন্তু শক্তিশালী” সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে বলে রিপোর্ট প্রকাশ করে অ্যাক্সিওস। রিপোর্ট অনুযায়ী, CENTCOM-এর প্রধান ব্র্যাড কুপার বৃহস্পতিবার ট্রাম্পকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ব্রিফ করবেন। পাশাপাশি, ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্ত থেকেও সরে আসেননি ট্রাম্প, যতক্ষণ না তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার শর্ত মেনে নিচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
