নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে করা এক পোস্টে ট্রাম্প এর আগে ইরানের প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, এটি যে ‘গ্রহণযোগ্য’ হতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেন না। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বলেছেন, “ইরান এইমাত্র আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শীঘ্রই তা পর্যালোচনা করব, কিন্তু আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি তারা যা করেছে, তার জন্য এখনও যথেষ্ট মূল্য পরিশোধ করেনি৷”
