Last Updated:
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান স্থানীয় বৃষ্টিতে নয়, তিব্বতের দিক থেকে ভোতে কোশি নদীতে আচমকা বিপুল জল ঢুকে পড়ার জেরেই হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, হিমবাহ-হ্রদ ফেটে যাওয়া (GLOF) বা বড়সড় বরফধস থেকেই এই জলস্রোতের সৃষ্টি হয়ে থাকতে পারে।
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান স্থানীয় বৃষ্টিপাতের কারণে হয়নি, সীমান্তের ওপারে তিব্বতের দিক থেকে ভোতেকোশি বা ভোতে কোশি নদীতে আচমকা বিপুল পরিমাণ জল ঢুকে পড়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন জলবিদ্যা বিশেষজ্ঞ ও ভূতাত্ত্বিক গবেষকরা। তাঁদের অনুমান, কোনও হিমবাহ-হ্রদ হঠাৎ ফেটে গিয়ে জল নেমে আসা (GLOF) অথবা বড়সড় বরফধস থেকেই এই বিপুল জলস্রোতের সৃষ্টি হয়ে থাকতে পারে।
