অনুব্রত মণ্ডল আরও বলেন ” ১৯৯৮ সালে যখন দল তৈরি হল, সেই সময় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তখন আমরা সাতটা আসন পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন। দলে একটা সুন্দর ভাব এল। তখন আইপ্যাক ছিল না। ২০০৯ সালে তৃণমূলের সিম্বল নিয়েই শতাব্দী রায়কে জিতিয়েছিলাম। তখনও আইপ্যাক ছিল না। ২০১১ সালে যখন দল ক্ষমতায় আসে, তখনও আইপ্যাক ছিল না,২০১৪,২০১৬,২০১৯ সালেও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে আমাদের প্রয়োজন হল কেন? আজ দলের এই অবস্থা হল আইপ্যাকের জন্য। মিসগাইড করল আইপ্যাক।” এমনই নানা মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। ছবি ও তথ্য: সৌভিক রায়
