Last Updated:
News18 Accesses Letter Signed By Trinamool Rebels Against Mamata: সূত্রের খবর, ওই সাংসদেরা নিজেদের জোট গঠন করবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী সাংসদরা এনডিএ-তে যোগ দেওয়ার আবেদন জানিয়ে গত ১৮ই মে লোকসভার স্পিকার ওম বিরলার কাছে চিঠি জমা দেন।
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভরা়ডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা তৃণমূল কংগ্রেসের ২০ জন প্রবীণ সাংসদের স্বাক্ষর-সম্বলিত একটি চিঠি নিউজ১৮-এর হাতে এসেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, ডা. শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বসুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসূফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালিপদ সোরেন, দীপক অধিকারী (দেব), জুন মালিয়া এবং পার্থ ভৌমিক।

প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তাঁর স্বাক্ষরের পাশে লেখা হয়েছে ‘চিফ হুইপ’। তারপরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের, পাশে লেখা ডেপুটি লিডার। স্বাক্ষর করেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বর্ধমান পূর্বের সাংসদ ড. শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের সাংসদ অসিত মাল, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন, ঘাটালের সাংসদ দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। রয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। স্বাক্ষর রয়েছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের।
চিঠিতে সাংসদরা দাবি করেছেন যে, মমতা লোকসভায় কাকলিকে দলের চিফ হুইপের পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই পদে নিয়োগ দিলেও, সেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিটি লোকসভা সচিবালয়ে পৌঁছায়নি। ফলে, লোকসভার জন্য তিনিই চিফ হুইপ থাকবেন। এর অর্থ হল, বিদ্রোহীদের জন্য কোনো দলত্যাগ বিরোধী আইন থাকবে না। বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকারকে এনডিএ-কে সমর্থন করার সিদ্ধান্তের কথা জানানোর পর, কাকলি জোর দিয়ে বলেন যে তিনি লোকসভায় দলের বৈধ চিফ হুইপ হিসেবেই বহাল আছেন এবং তাঁর অপসারণের বিষয়টি লোকসভা সচিবালয়কে কখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী মমতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, তিনি সরকার ও দল উভয় ক্ষেত্রেই বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যার ফলে দলের অন্দরে দুর্নীতির বিস্তার ঘটছে। তাঁরা অভিষেকের ক্রমবর্ধমান প্রভাবেও আপত্তি জানিয়েছেন। অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারীকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অভ্যন্তরীন সঙ্কট ক্রমশ তীব্র হচ্ছে, তা বলাই বাহুল্য।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 12, 2026 10:46 AM IST
