কলকাতা: ‘মন ফাগুন’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এরপরে একাধিক সিরিজের বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করছেন তিনি, প্রত্যেকটি চরিত্র গুরুত্বপূর্ণ আর বিভিন্ন স্বাদের। তবে ফের, ছোটপর্দায় ফিরতে চলেছেন, সৃজলা গুহ (Srijla Guha)। সান বাংলার ধারাবাহিক ‘ভালবাসার রং রুট’ ধারাবাহিকের পর্দায় দেখা যাবে সৃজলাকে। তবে একটি অতিথি চরিত্রে দেখ যেতে চলেছে তাঁকে। তবে নতুন কোনো চরিত্র নয়, নিজের চরিত্রেই দেখা যাবে সৃজলাকে।
কোন চরিত্রে দেখা যাবে সৃজলাকে?
কোনো নতুন চরিত্র নয়, সৃজলাকে এই ধারাবাহিকে দেখা যাবে, সৃজলা হিসেবেই। মাত্র ২ দিনের শ্যুটিং, কিন্তু তা নিয়েই উচ্ছ্বসিত অভিনেত্রী। ধারাবাহিকে একটি চড়ুইভাতির সিক্যুয়েন্স দেখানো হচ্ছে। সেখানেই অতিথি হিসেবে হাজির হবেন সৃজলা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর লুক ও। তবে কেন পুরোপুরিভাবে ধারাবাহিকের পর্দায় ফিরছেন না সৃজলা, এই ধারাবাহিকই তো তাঁকে ছোটপর্দায় জনপ্রিয়তা দিয়েছিল। সৃজলার মতে, ছোটপর্দার জন্য অনেকটা সময় দিতে হয়, প্রায় ১৪ ঘণ্টা। সেটা এখন তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
কী চলছে ধারাবাহিক ‘ভালবাসার রং রুট’ গল্পে?
ধারাবাহিকে দেখানো হচ্ছে, রেহান আর রুপাই, মল্লিক আর সাহা পরিবারের সঙ্গে গরমের দিনে একটা পিকনিকের আয়োজন করে। প্রত্যেক বছরই গরমকালে পিকনিকের আয়োজন করে এই পরিবার। তবে এই বছরের পিকনিক একটু বেশিই স্পেশাল। এই বছর রেহানের জ্যাঠামশাইকে এই পিকনিকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই পিকনিকেই সমস্যা তৈরির চেষ্টা করেন মানসী আর মিশকা। রূপাইয়ের বাসে করেই সবাই পিকনিকের উদ্দেশে পাড়ি দেয়। সবার উপস্থিতিতে পিকনিক শুরু হয়ে যায়। সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্যের পারফর্মম্যান্স যেমন থাকে। আর সেই গানের সঙ্গে সৃজলার একটি পারফর্মম্যান্স ও থাকে। অনুরাগীরাও অপেক্ষা করছেন, সৃজলাকে ছোটপর্দায় দেখার জন্য।
আরও পড়ুন: Jojo Mukherjee Health: গুরুতর অস্ত্রোপচার করতে হল, হাসপাতালে ভর্তি জোজো! কী হয়েছে সঙ্গীতশিল্পীর?