Last Updated:
Trump Warns Of Economic Consequences For Nations Helping Iran: ইরানের অর্থনীতিকে ‘টার্গেট’ করে বড়সড় নতুন অভিযান ঘোষণা করেছেন ট্রাম্প । ইরানকে সাহায্য করা যে কোনও দেশকে ‘বিরাট’ শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের অর্থনীতির বিরুদ্ধে ব্যাপকভাবে নতুন অভিযান চালানোর হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, যে সব দেশ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তেহরানকে সাহায্য করবে বা ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের “বিরাট” অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।
