মুল্লানপুর: আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বকালের পঞ্চম সর্বস্ব স্কোর, দুই নক আউট ম্য়াচেই শতরানের কাছে পৌঁছেও সেঞ্চুরি হাতছাড়া। গোটাটাই মাত্র ১৫ বছর বয়সে। এ মরশুমে (IPL 2026) নিজের সর্বস্বটা উজাড় করে দিয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাও দলকে জেতাতে ব্যর্থ। কোয়ালিফায়ার ২-এ (IPL qualifier 2) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস হারতেই আবেগঘন হয়ে পড়ে বৈভব।
এ মরশুমে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করে বৈভব। মরশুমে পাঁচটি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি হাঁকায় বৈভব। কোয়ালিফায়ার ২-এ ৯৬ রানের খেলেও দলকে জেতাতে পারেনি সে। এমন এক স্মরণীয় মরশুমের পর খালি হাতে ফিরতে হবে ভেবে স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়ে বৈভব।
Out of the park, a win in the bag 👊@gujarat_titans reach the final in a sublime fashion 🤩💙
Scorecard ▶️ https://t.co/eupS8cBPc2#TATAIPL | #Qualifier2 | #TheFinalLeap | #GTvRR pic.twitter.com/zM5Zh9nUc7
— IndianPremierLeague (@IPL) May 29, 2026
ম্যাচের পর রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছিলেন, তখনই ডাগ আউটে একান্তে বসে থাকতে দেখা যায় বৈভবকে। ক্য়ামেরা তার দিকে তাক করলে একটি রুমাল হাতে নিজের আবেগঘন মুখ কোনওরকমে ঢাকে বৈভব। তাকে পরবর্তীতে রয়্যালসের এক সাপোর্ট স্টাফকে কোনওরকমে সান্ত্বনা দিতে দেখা যায়।
Chin up, Vaibhav Sooryavanshi! 🩷
You have so much to be proud of 🥹
Scorecard ▶️ https://t.co/eupS8cBPc2#TATAIPL | #Qualifier2 | #TheFinalLeap | #GTvRR | @rajasthanroyals pic.twitter.com/8lHU927KLE
— IndianPremierLeague (@IPL) May 29, 2026
তবে বৈভবের এ মরশুমটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’ জিততে পারে। এছাড়াও কোয়ালিফায়ার ২-এ বৈভবের ৯৬ রানের ইনিংসই তাকে একাধিক ইতিহাস গড়তেও সাহায্য করে।